ভাতিজার হাতে চাচা খুন – দৈনিক গণঅধিকার

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করায়

ভাতিজার হাতে চাচা খুন

কক্সবাজার জেলা প্রতিনিধি 🇧🇩
আপডেটঃ ২৬ জুন, ২০২৩ | ৫:৪৫
স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা। শনিবার (২৪ জুন) মধ্যরাতে কক্সবাজার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তরপাড়ার আবু তাহের লেদুর ছেলে। অভিযুক্ত ভাতিজা এনামুল হক নিহত আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে। আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশি বৈঠকের মাধ্যমে নাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা বলতেন।এসমস্ত কথা বলেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার। পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ বলে টিটকিরি করেন। এসময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। একপর্যায়ে এনামুল কামারের দোকান থেকে ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক জব্বার আরও বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।