রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল – দৈনিক গণঅধিকার

রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগসহ প্রশাসনে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ১১:৪২
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা পৃথক দুটি আদেশে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক এবং মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন বা তাদের সহকারী একান্ত সচিব হিসাবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। পৃথক আদেশে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগমকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত উপসচিব মো. জাকির হোসেন বাচ্চুকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মোহাম্মদ কামাল হোসেনকে উপপরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এসএম আহসানুল আজিজকে পরিচালক হিসাবে পায়রা বন্দর কর্তৃপক্ষে, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদকে উপপরিচালক হিসাবে পাট অধিদপ্তরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল সাবরিণকে ডেপুটি রেজিস্ট্রার হিসাবে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) মো. শফিউল ইসলামকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ানকে ক্ষমতা দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।