গভীর রাতে শখ পূর্ণ করতে গিয়ে পিৎজা নিয়ে প্রেমিকার বাসায়, অতঃপর… – দৈনিক গণঅধিকার

গভীর রাতে শখ পূর্ণ করতে গিয়ে পিৎজা নিয়ে প্রেমিকার বাসায়, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৫:২৭
গভীর রাতে শখ পূর্ণ করতে গিয়ে প্রেমিক পিৎজা নিয়ে হাজির হন প্রেমিকার বাসায়। পরে প্রেমিকার বাবাকে দেখে পালাতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। রোববার রাত ৩টার দিকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের বড়দানা এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মানুষ ভালোবাসার জন্য কিনা করে। সেখানে প্রেমিকা মাঝরাতে পিৎজা খেতে চাইলে প্রেমিক তা পূর্ণ করবে না, তা কী করে হয়! শখ পূর্ণ করতেই পিৎজা নিয়ে শোয়াইব (২০) নামে এক যুবক গিয়েছিলেন প্রেমিকার বাসায়। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু প্রেমিকার বাসায় তার বাবাকে দেখার পরই বড় বিপদ। পালাতে গিয়ে বাসার কার্নিশ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান শোয়াইব। স্থানীয় পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সি শোয়াইব তার প্রেমিকার বিল্ডিংয়ের বারান্দায় হাজির হয়েছিলেন পিৎজা নিয়ে। প্রেমিকার সঙ্গে ভালোই গল্প চলছিল। হঠাৎ তারা দুজনেই শুনতে পান সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। তাদের ধারণা, প্রেমিকার বাবা সিঁড়ি দিয়ে উঠে আসছেন। চমকে উঠে পালাতে গিয়ে শোয়াইব ছাদের কিনারায় দৌড়ে যান এবং কিছু ঝুলন্ত তারের সাহায্য নিয়ে নিচে নামার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, নামার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান শোয়াইব। তিনি ভবনটির চতুর্থ তলা থেকে পড়ে গিয়েছিলেন এবং তিনি মূলত মাথায় লাগা চোটের কারণেই মারা যান। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর শোয়াইবকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। শোয়াইবের বাবা এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।