এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটক বন্ধ করে অবস্থান – দৈনিক গণঅধিকার

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটক বন্ধ করে অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৯:৪৬
এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। অবস্থান শেষে তারা পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি দেন। বৃহস্পতিবার দুপুরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো কিংবা ৫০ নম্বরে নামিয়ে আনার দাবিতে আন্দোলন করেন তারা। প্রথমে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকে স্মারকলিপি চাইলেও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তারা সেখানে অবস্থান করেন। দুপুর ১টা থেকে ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করেন। ২টার পর তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী রোববার এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। আগামী রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারো বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা বেশ কয়েক দিন ধরে পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন। দাবি আদায়ে করেছিলেন শাহবাগ মোড় অবরোধ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, পরীক্ষা পেছানো সম্ভব নয়। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।