গুলশানে ৪শ বোতল বিদেশি মদসহ পাজেরো জিপ জব্দ – দৈনিক গণঅধিকার

গুলশানে ৪শ বোতল বিদেশি মদসহ পাজেরো জিপ জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৯:৫২
রাজধানীর গুলশান থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪৬৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো জিপ জব্দ করেছে র‌্যাব-১। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)-এর কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, বুধবার রাতে র‌্যাব-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবৈধ বিদেশি মদসহ অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি গুলশান-১-তেজগাঁও লিংক রোডে নিকেতন-২ গেটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লাহকে (২৬) গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাটের কবির হোসেনের ছেলে। এ সময় আসামির কাছ থেকে ৪৬৬ বোতল (৪৬৬ লিটার) বিদেশি মদ, ১টি পাজেরো জিপ, ১টি মোবাইল ফোন, ১টি ড্রাইভিং লাইসেন্স এবং ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা আছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নানারকম অবৈধ বিদেশি মদ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দ মাদকদ্রব্য ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।