৪ দিনের সফরে ঢাকা আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান – দৈনিক গণঅধিকার

৪ দিনের সফরে ঢাকা আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৭:৫২
বাংলাদেশে ৪ দিনের সফরে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। তাদের মধ্যে রিচার্ড ম্যাককরমিক রিপাবলিকান দলের এবং এড কেস ডেমোক্র্যাট দলের। ১২ থেকে ১৫ আগস্ট তারা বাংলাদেশ সফর করবেন। রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের করদাতাদের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে বাংলাদেশ সফরকালে দুই কংগ্রেসম্যান সেটা পর্যবেক্ষণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন, কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমে গেছে। তাদের জন্য মাসিক খাবার খরচ ১২ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করা হয়েছে। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পরিদর্শন করে তারা যদি আরও তহবিলের সুপারিশ করেন, তাহলে ভালো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়, সে কারণেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। এদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ ২ কংগ্রেস সদস্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দেখা করতে পারেন। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তার কোনো ধারণা নেই। অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জাতিসংঘের : এদিকে বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান। এক সাংবাদিক ফারহান হকের কাছে জানতে চান সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কিছু নির্বাচনি পর্যবেক্ষক দল সফর করছে। তাদের সঙ্গে বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো যোগাযোগ করছে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এসব দল ভাঙচুর ও রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। এর প্রেক্ষিতে বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা? জবাবে ফারহান হক বলেন, বিশ্বের সব জায়গায়ই প্রতিবাদ বিক্ষোভ হয়। তার প্রেক্ষিতে আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সব নিরাপত্তা রক্ষাকারী বাহিনী স্বীকৃতি দেবে এবং সম্মান করবে। এই অবস্থায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে আমরা অব্যাহতভাবে উৎসাহিত করি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।