ইউক্যালিপটাস বাগানে পড়ে ছিল প্রেমিক-প্রেমিকার লাশ – দৈনিক গণঅধিকার

ইউক্যালিপটাস বাগানে পড়ে ছিল প্রেমিক-প্রেমিকার লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৮:৪৩
নওগাঁর মান্দা উপজেলার একটি বাগান থেকে এক তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানে লাশ দুটি পাওয়া যায়। মারা যাওয়া তরুণের নাম আরিফ হোসেন (২২)। তিনি তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে। আরিফ স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। কিশোরীর নাম জুলিয়া আক্তার (১৬)। সে একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। জুলিয়া এবার এসএসসি পাশ করেছে। প্রেমের সম্পর্ক থাকা এই তরুণ ও কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকালে আরিফ স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি না ফেরায় রাত ১০টার দিকে তার মা ফোন করে কোথায় আছে জানতে চান। আরিফ জানিয়েছিলেন- তিনি তার এক বন্ধুর বাড়িতে আছেন। সকালে বাড়ি ফিরবেন। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে জুলিয়া তার মায়ের সঙ্গে একই ঘরে ঘুমাতে যায়। ভোরে তাকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ করতে গিয়ে তুলশিরামপুর গ্রামে একটি ফসলি মাঠের মধ্যে অবস্থিত ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্যে আরিফ ও জুলিয়ার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। সকাল সাড়ে ৯টার দিকে মান্দা থানা পুলিশের একটি দল এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাদের দুজনের মুখ দিয়ে ফেনা ও লালা বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষক্রিয়ায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে দুটি পানির বোতল ও দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, ওই তরুণ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তা সুনির্দিষ্টভাবে বলা যাবে। লাশ দুটি উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।