কুলাউড়ায় ১৭ জঙ্গিকে নিয়ে অভিযানে সিটিটিসি টিম – দৈনিক গণঅধিকার

কুলাউড়ায় ১৭ জঙ্গিকে নিয়ে অভিযানে সিটিটিসি টিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৩ | ৮:২৯
মৌলভীবাজারের কুলাউড়ায় আটককৃত ১৭ জন জঙ্গিকে নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে অভিযানে নেমেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। কিন্তু সকাল থেকে অঝোরে বৃষ্টির কারণে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান থেকে ফিরে আসতে পারে নি তাঁরা। সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান অভিযান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করার কথা। জানা যায়, সোমবার (১৪ আগস্টা) সকালে এই ১৭ জন জঙ্গিকে উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার সংলগ্ন রাস্তা থেকে আটক করেন সিএনজি চালকসহ স্থানীয় লোকজন। এরপর আটককৃতদের কর্মধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দিনভর আটক জঙ্গিদের কঠোর নিরাপত্তায় রাখে। সন্ধ্যা ৭ টার ঢাকা থেকে ঘটনাস্থলে এসে পৌছান সিটিটিসি টিমের সদস্যরা। এরপর প্রায় ২ ঘন্টাব্যাপী আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। গোপন আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাদেরকে আটক করেছেন। তিনি বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ২ জন ইঞ্জিনিয়ারও আছেন। তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আশা করি তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।