প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৮ কোটি বই কিনবে সরকার – দৈনিক গণঅধিকার

প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৮ কোটি বই কিনবে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৩ | ৯:৪১
প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৩৯টি বই কিনবে সরবার। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার বই রয়েছে। এতে মোট ব্যয় হবে ২৭৪ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা। অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন করবে চীন সরকার। সরকার টু সরকার ভিত্তিতে এই ইন্ডাস্ট্রি করা হবে। বুধবার ভাচুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাব ছাড়াও আরও ৪টি প্রস্তাব অনুমোদন হয় সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান সাংবাদিকদের জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকায় ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৯৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়েছে ১৫৯.৯৫ টাকা, যা আগে ছিল ১৫৯.৪৫ টাকা লিটার। আমিন উল আহসান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমির ওপর চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠা করা হবে। এজন্য অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার কর্তৃক মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো : রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ’ প্রকল্পের পুনর্বাসন কাজে নিয়োজিত এনজিওর ২য় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯০৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ-প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি ০২- এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১১৪ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৩৩৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৩-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৪৭ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪৩৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ জেলা মহাসড়কের দিরাই শাল্লা অংশ পুনর্র্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং- ডব্লিউপি-০৪-এর পূর্ত কাজ জয়েন্ট ভেনচার অব (১) ওহিদুজ্জামান চৌধুরী এবং (২) জন্মভূমি নির্মাতা-এর কাছ থেকে ১৭৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।