পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, ইউজিসি ও মন্ত্রণালয়ের জোরালো ভূমিকা কাম্য – দৈনিক গণঅধিকার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি, ইউজিসি ও মন্ত্রণালয়ের জোরালো ভূমিকা কাম্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৩৯
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি উদ্বেগজনক। অতীতে নিয়ম-নীতি লঙ্ঘন করে নিয়োগ, কেনাকাটা, নির্মাণসহ বিভিন্ন কর্মকাণ্ডে উপাচার্যের অপকর্মে জড়ানোর অভিযোগ আসত বেশি। সম্প্রতি কোনো কোনো উপাচার্য তাদের নিকটাত্মীয়কে নিয়োগ দিতে গিয়ে কিংবা বেনামে থাকা নিজের প্রতিষ্ঠানের নামে কেনাকাটা করতে গিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন। উদ্বেগজনক হলো, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাথাব্যথা কম। দুর্নীতিগ্রস্ত উপাচার্যদের কারণে বাকিরা ভীষণ বিব্রতকর অবস্থায় রয়েছেন। জানা যায়, ইউজিসির কয়েকজন কর্মকর্তা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কমিটির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় ইউজিসির কোনো কোনো কর্মকর্তার নীরব ভূমিকা দুর্নীতিবাজদের উৎসাহিত করেছে। এ কারণেই কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অভিযোগ উঠলে তা তদন্তে ইউজিসির অনীহা প্রকাশ পায়। এছাড়া ইউজিসির কেউ কেউ বিভিন্নভাবে দুর্নীতিবাজ উপাচার্যদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগ আছে। ফলে তদন্তের পরিবর্তে কর্তৃপক্ষের উপেক্ষা নীতি প্রাধান্য পাচ্ছে। কাজেই শর্ষের ভূত তাড়াতে হবে আগে। কোনো কোনো ক্ষেত্রে ইউজিসির কিছু কর্মকর্তার অতি তৎপরতাও লক্ষণীয়। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ বেশকিছু অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উপেক্ষা নীতি অবলম্বন করা হলেও অন্য কর্মকর্তার অভিযোগ তদন্তে ভিন্ন নীতি অবলম্বন করা হয়েছে। কর্তৃপক্ষের এই দ্বিমুখী নীতি প্রশ্নের জন্ম দিয়েছে। এ ধরনের দৃষ্টান্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের নৈতিকতাও প্রশ্নবিদ্ধ হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক অনিয়ম-দুর্নীতি কোনো কোনো ক্ষেত্রে শিউরে ওঠার মতো। একসময় আমাদের দেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। সেই সুনাম কমে যাচ্ছে কেন? বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা কি এর দায় এড়াতে পারেন? কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকেও জোরালো দৃষ্টি দিতে হবে। আমরা আশা করব, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভালো দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করবেন। সমাজে শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।