বাংলাদেশের অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা মার্কিন কংগ্রেসম্যানের – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা মার্কিন কংগ্রেসম্যানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৪০
বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মত দিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। কংগ্রেশনাল এই ককাস বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্রের মূলধারার প্রবীনতম রাজনীতিক মোরশেদ আলমের নেতৃত্বে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন শুক্রবার, নিউইয়র্কের লং আইল্যান্ডে, ককাসের নতুন এই সদস্যকে সংবর্ধনা জানায়। মতবিনিময় সভায় বাংলাদেশ সম্পর্কে কংগ্রেসম্যানকে অবহিত করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এসময় বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে অ্যান্ড্রু গারবারিনো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছর ধরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। আলোচনায় উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ। কমিউনিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র সরকার একপেশে অবস্থান নিচ্ছে। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যাপক সহায়তা দিলেও বঙ্গবন্ধুর খুনীকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে আগ্রহী নয়। কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ যেন সব ক্ষেত্রেই ন্যায়বিচার পায় এজন্য কাজ করবেন বলেও জানান তিনি। আগামী নির্বাচনের আগে বাংলাদেশ ভ্রমণের আগ্রহ দেখালে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।