প্রক্সিকাণ্ডে জড়িত তন্ময়সহ রাবি ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার – দৈনিক গণঅধিকার

প্রক্সিকাণ্ডে জড়িত তন্ময়সহ রাবি ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৪৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জড়িত ছাত্রলীগের চার নেতাকর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত চারজনকে স্থায়ী বহিষ্কার করা হলো। বহিষ্কৃতরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শের-ই বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শহীদ হবিবুর রহমান হল শাখার কর্মী মহিবুল মমিন সনেট ও শের-ই বাংলা ফজলুল হক হল শাখার কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জালিয়াতির মাধ্যমে (বদলি) চান্স পেয়ে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হয় আহসান হাবীব নামের এক শিক্ষার্থী। ভর্তির পরে চুক্তি অনুযায়ী প্রক্সির পুরো টাকা পরিশোধ না করায় এই চার ছাত্রলীগ নেতাকর্মী দ্বারা অপহরণের শিকার হন তিনি। পরবর্তীতে তার মা রেহেনা বেগমের অভিযোগের ভিত্তিতে আহসান হাবীবকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করায় আটক হন আহসান হাবীব। এসময় তিনি প্রক্সি পরীক্ষা দিতে সহায়তাকারীদের নামও জানান সংশ্লিষ্টদের। এঘটনার পরিপ্রেক্ষিতে ওইদিনই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদি হয়ে সনেট বাদে বহিষ্কৃত তিনজন এবং প্রক্সি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের নামে মামলা করেন। এছাড়া, একইদিন প্রক্সি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া শিক্ষার্থীর মা মোছা. রেহেনা বেগম বাদি হয়ে সনেট বাদে বহিষ্কৃত তিনজনসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের নামে আরেকটি মামলা করেন। তবে, এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেটের সংশ্লিষ্ট থাকার কথা বিভিন্নভাবে জানা গেলেও দুটি মামলার কোনোটিতেই তাকে আসামি করা হয়নি। ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাটির সাথে সনেটের নাম শোনা গিয়েছিল বলে জানিয়েছিলেন। মামলার পরে আগে থেকেই আটক থাকা প্রক্সি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া শিক্ষার্থী আহসান হাবীবকে গ্রেফতার দেখায় পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্য আসামিদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, যদিও তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।