শিক্ষকদের নিয়োগ বিষয়ে সবশেষ তথ্য জানালেন শিক্ষামন্ত্রী – দৈনিক গণঅধিকার

শিক্ষকদের নিয়োগ বিষয়ে সবশেষ তথ্য জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৮:৫২
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সবশেষ তথ্য জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়গুলো কাজ করছে, যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। শনিবার দুপুরে হাটহাজারীতে উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদ্রাসায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্টে শাহাদতবরণকারী সব শহিদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীপু মনি বলেন, এ দেশে ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি ও মানুষ হত্যা করা হয়েছিল। অথচ পবিত্র ইসলামে নরহত্যাকে পাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবুও একটি গোষ্ঠী সত্যকে গোপন করে মিথ্যাকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ধর্মের নামে অপব্যবহার করে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে দেশের শান্তি ও উন্নয়নে বাধাগ্রস্ত করে নানা রকম দাঙ্গা-ফ্যাসাদ তৈরি করছে। তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চায় তাদের আগামীতে ভোট না দিতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইসলামি শিক্ষাকে উচ্চ শিক্ষায় রূপ দিতে, আরও সম্প্রসারিত এবং আরও বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরি করার জন্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তাছাড়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এবং মাদ্রাসা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ সালে পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এর ফলে মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ে ভুক্ত করেছেন। শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ এনটিআরসিএর ৪র্থ গণবিজ্ঞপ্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে শিক্ষামন্ত্রী আরও বলেন, সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে। জাতীয়করণকৃত স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়গুলো কাজ করছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। পাশাপাশি অসুপারিশপ্রাপ্তদের কাম্য যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ঠিক থাকলে তাদেরও জাতীয়করণের আওতায় আনা হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) আবুল বাসার ও ছিপাতলী মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আজমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদ, প্রভাষক মো. শান্ত ইসলাম প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।