জ্বর কমেনি লিটনের, খেলবেন না প্রথম ম্যাচ – দৈনিক গণঅধিকার

জ্বর কমেনি লিটনের, খেলবেন না প্রথম ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৫:১৮
এশিয়া কাপের আগে বাংলাদেশের দুঃসংবাদ যেন ছাড়ছেই না। শুরুতে তামিম ইকবাল, এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত হোসেন। এরপর জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে রোববার যেতে পারেননি লিটন দাসও। বুধবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন বৃহস্পতিবার আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ দল। কারণ, এখনো জ্বর কমেনি লিটনের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমে জানান, এখনও জ্বরে ভুগছেন লিটন। ১০০ ডিগ্রি জ্বর আছে তার। জ্বর না কমলে আজকেও শ্রীলঙ্কা যাওয়া হবে জাতীয় দলের এই ওপেনারের। ওয়ানডে ফরম্যাটে সহ-অধিনায়ক লিটন দাস। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসাও। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, টিম ম্যানেজম্যান্ট সূত্রে এমনই জানা গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন। বিসিবি সূত্রের খবর এখন পর্যন্ত বিকল্প ওপেনার পাঠানোর কোনো পরিকল্পনা নেই। লিটন প্রথম ম্যাচের আগে ফিট না হলে ওপেন করানো হবে নবাগত তানজিদ হাসান তামিম ও নাঈম শেখকে দিয়ে। সে ক্ষেত্রে ক্যান্ডি নয়, লিটন গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্বিতীয় ম্যাচের আগে লাহোরে। ৩ সেপ্টেম্বর সেখানে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে পাকিস্তানের মাঠে গিয়ে গ্রুপ পর্বে এই একটি ম্যাচই খেলতে হবে সাকিবদের। আর সেই ম্যাচটিতেই লিটনকে পাওয়ার আশা করা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।