শীর্ষ নেতৃত্বে বার বার স্থানীয়রাই – দৈনিক গণঅধিকার

শীর্ষ নেতৃত্বে বার বার স্থানীয়রাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪৮
গত ৩০ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশিরভাগ ক্ষেত্রেই রাজশাহী বিভাগ বা জেলার নেতারাই দায়িত্ব পেয়ে আসছেন। কেবল স্থানীয় না হওয়ায় যোগ্যতা সত্ত্বেও শীর্ষ এ দুই পদে আসতে পারছেন না অন্য অঞ্চলের নেতাকর্মীরা। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনে ফের স্থানীয়রাই নেতৃত্বে আসার গুঞ্জন চলছে। এতে ছাত্রলীগের অন্যান্য অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, রাবি ছাত্রলীগের শতকরা ৮০ ভাগ নেতাকর্মী রাজশাহী অঞ্চলের বাইরের। এরপরও কেবল রাজশাহী তথা স্থানীয়রাই শীর্ষ দুই পদে প্রাধান্য পাচ্ছেন। ফলে যোগ্যতাসম্পন্ন অনেকেই নিরুৎসাহিত হচ্ছেন। তাই এবার স্থানীয় ও বাইরের যোগ্যদের নিয়ে শীর্ষ দুই পদে সমন্বয় করা দরকার বলে মনে করছেন নেতাকর্মীরা। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ১৯৬২ সাল থেকে অদ্যাবধি রাবিতে ছাত্রলীগের ২৫টি কমিটি গঠিত হয়েছে। শুরুর দিকে দেশের বিভিন্ন জেলার নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেও ১৯৮৮ সাল থেকে ক্রমেই তা রাজশাহী বিভাগে সীমাবদ্ধ হয়ে পড়ে। ২০১৩ সাল থেকে শীর্ষ দুই পদে দায়িত্ব পাওয়া ৬ জন নেতারই বাড়ি রাজশাহী জেলায়। বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার বাড়ি ক্যাম্পাসসংলগ্ন বুধপাড়ায় ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর বাড়ি পবা উপজেলায়। এর আগে ২০১৫ সালে দায়িত্বপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের বাড়ি ক্যাম্পাসসংলগ্ন মেহেরচন্ডি ও কাজলায়। ২০১৩ সালে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান রানার বাড়ি বাগমারায় ও সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের বাড়ি বাঘা উপজেলায়। এছাড়া ২০১০ সালের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর বাড়ি ক্যাম্পাস-সংলগ্ন তালাইমাড়িতে। ১৯৮৮ সালে সাধারণ সম্পাদক হন রাজশাহী নগরীর কাটাখালির শরীফুল ইসলাম শরীফ, ১৯৯২ সালে বাঘা উপজেলার লায়েব উদ্দিন লাভলু, ১৯৯৭ সালে নগরীর পঞ্চবটির আহসানুল হক পিন্টু, ২০০২ সালে আহ্বায়ক হন ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরের কামরুজ্জামান চঞ্চল, ২০০৪ সালে সাধারণ সম্পাদক হন মোহনপুর উপজেলার আয়েন উদ্দিন। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে পদপ্রার্থীদের বেশিরভাগই ক্যাম্পাস সংলগ্ন এলাকার। নেতা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ছাত্রলীগ নেতা কাজী আমিনুল হক লিংকনের বাড়ি ক্যাম্পাস সংলগ্ন মেহেরচন্ডিতে, শাহিনুল ইসলাম সরকার ডনের বাড়ি নগরীর বুধপাড়ায়, মেহেদী হাসান মিশুর বাড়ি নগরীর কাটাখালিতে, আসাদুল্লা-হিল-গালিবের বাড়ি ক্যাম্পাস সংলগ্ন কাজলায়। স্থানীয় এই নেতাদের মধ্যেই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে বলে জোর গুঞ্জন উঠেছে। এদিকে রাবি ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত দিয়েছেন অন্য জেলাগুলো থেকে আসা নেতাকর্মীরাও। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি মেজবাহুল ইসলাম, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় এবং গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। আসন্ন কমিটির শীর্ষ পদপ্রার্থী ও বর্তমান কমিটির ধর্ম বিষয়ক উপ-সম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয় বলেন, এ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা ৮০ ভাগ শিক্ষার্থীই বাইরে থেকে এসে রাজনীতি করছে। তাই গুরুত্বপূর্ণ এই শাখায় ছাত্রলীগের রাজনীতিকে গতিশীল রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের জন্য নিরাপদ রাখতে সমন্বয় করাসহ যারা অছাত্র নয়, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী, অপকর্মের সঙ্গে জড়িত নয়, তাদের মধ্য থেকে নেতৃত্ব নিয়ে আসা দরকার। আমরা আশা করি আমাদের রাজনৈতিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিষয়টির সমন্বয় করে যোগ্যদেরই নেতৃত্বে আনবেন। এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বলেন, যারা যোগ্য তারাই নতুন কমিটির নেতৃত্বে আসবেন। এক্ষেত্রে কার বাড়ি কোথায় সেটা বিবেচিত হবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সংগঠন পরিচালনার দক্ষতা রয়েছে এমন নেতৃত্বই আমরা চাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।