ভর্তি জটিলতায় পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা – দৈনিক গণঅধিকার

ভর্তি জটিলতায় পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৯
দেশে গুচ্ছভুক্ত ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে জুন মাসে। কয়েকধাপে এই ভর্তি কার্যক্রম শেষ হলেও এখনো দুই হাজারের বেশি আসন ফাঁকা রয়েছে। অবশেষে ভর্তি পরীক্ষার প্রায় ৪ মাস পর আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করেছে অনেক বিশ্ববিদ্যালয়। এদিকে ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটি সেমিস্টার শেষ করে ফেলেছে। ভর্তি প্রক্রিয়ার ধীরগতি, সিদ্ধান্তহীনতা ও বারবার মাইগ্রেশনসহ নানা জটিলতায় এভাবে পিছিয়ে পড়ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, শিক্ষার্থীদের ভোগান্তি লাগবে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চালু হয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। সর্বশেষ ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্ত হয় আরও দুটি বিশ্ববিদ্যালয়। শুরু থেকে গুচ্ছ পদ্ধতি নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও তৃতীয় বারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্পন্ন হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এর আগে অনুষ্ঠিত দুটি গুচ্ছ ভর্তি পরীক্ষায়ও ক্লাস শুরুতে দীর্ঘসূত্রিতা ছিল। বারবার বিজ্ঞপ্তি দিয়েও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী পায়নি। কিছু বিশ্ববিদ্যালয় ১০-১৫ বার পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়েছিল। ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষের ৪ মাস ও ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫ মাস পর ক্লাস শুরু হয়েছিল। ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরও এই ২২টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ আসন খালি ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। শিক্ষকরা এই পরিস্থিতির জন্য শিক্ষার্থীদের মাইগ্রেশনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা না থাকাকে দায়ী করেছেন। গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় ফাঁকা থাকা আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগামীকাল সোমবারের মধ্যে ‘গুচ্ছ ভর্তিসংক্রান্ত টেকনিক্যাল কমিটি’ বৈঠক করবে। এখন পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, গুচ্ছ পদ্ধতি ভর্তি প্রক্রিয়ার নানা জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে চিন্তিত। অনেকে দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতির শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছিল জবি, ইবি ও কুবিসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজনে একাডেমি কাউন্সিলে সিদ্ধান্তও নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দাবি ছিল, দেশের সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় কিছু বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত করে খাটো করার যৌক্তিকতা থাকতে পারে না। কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের নির্দেশক্রমে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও একই পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে উল্লিখিত ২২টি বিশ্ববিদ্যালয়ই অংশগ্রহণ করেছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার সুবিধা, অর্থ ও সময় নষ্ট না করা, অনিশ্চয়তা মাথায় নিয়ে ছোটাছুটির কষ্ট লাঘবে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু হয়। পরে আরও দুটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, গুচ্ছ একটি দীর্ঘ প্রক্রিয়া। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। তাছাড়া অনেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চলে যায়। যার ফলে প্রতিবছর গুচ্ছে প্রচুর আসন ফাঁকা থাকে। সোমবারের মধ্যে টেকনিক্যাল কমিটি ফাঁকা আসন কীভাবে শিক্ষার্থী ভর্তি করানো যায়, সে বিষয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করবে। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পন্ন করা হবে। এ পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ে জানতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একাধিকবার যোগাযোগ করা হয়। এক পর্যায়ে তিনি ফোন রিসিভ করে বলেন, আমি এখন ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন। তিনি বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।