ছাত্রলীগ নেতার কাণ্ড! গোপনে ৪ মাস সংসার করে স্ত্রীকে অস্বীকার – দৈনিক গণঅধিকার

ছাত্রলীগ নেতার কাণ্ড! গোপনে ৪ মাস সংসার করে স্ত্রীকে অস্বীকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৩ | ৯:২০
গোপনে ৪ মাস সংসার করার পর স্ত্রীকে অস্বীকার করার অভিযোগ ওঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক হল শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সৈয়দ আমির আলী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং ফিশারিজ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি নড়াইল জেলায়। অন্যদিকে ভুক্তভোগী নারী রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল ইসলাম হুজুর ডেকে আমার সঙ্গে মিথ্যা বিয়ের নাটক করেছে। স্বামী-স্ত্রীর পরিচয়ে আমার সঙ্গে বসবাস করেছে। বিগত চার মাস আমি তার সঙ্গে সংসার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে খুবই খারাপ আচরণ করতে থাকে। এমনকি আমার সঙ্গে সে যোগাযোগও বন্ধ করে দেয়।’ অভিযোগপত্রে ওই ছাত্রী আরও উল্লেখ করেন, ‘আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার বাবা পঙ্গু, তার সঙ্গে আমার যোগাযোগ নেই। আমার মা হার্ট অ্যাটাকের রোগী। আমার কোনো অভিভাবক নেই। সেই আমাকে রাজনৈতিক ভয় দেখাচ্ছে। আমি সাহায্য প্রার্থনা করছি। দয়া করে আমাকে সাহায্য করুন।’ অভিযোগের বিষয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে বিগত চার মাস ধরে মমিন আমার সঙ্গে থাকছে। আমরা কাজলায় একটা ভাড়া বাসাতে থাকতাম। রাঙামাটিসহ বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে ঘুরতেও গেছি। কিন্তু এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ের কথা বললে সে ছাত্রলীগের হুমকি দেয়। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি। থানায়ও জানিয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।’ অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘একটা অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়ে সহকারী প্রক্টর সাইকা কবির নিতুকে আহ্বায়ক করে জহুরুল আনিস এবং মাহফুজুর রহমানসহ তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত কমিটি দুই পক্ষের সঙ্গে কথা বলবে। এটি যেহেতু বাইরের বিষয় তাই অভিযোগের সত্যতা মিললে সমাধানের জন্য থানায় পাঠানো হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।