ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে – দৈনিক গণঅধিকার

ডেঙ্গুতে সহস্রাধিক মৃত্যু শক সিনড্রোমের রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৩ | ৬:২৩
বিশ্বে ডেঙ্গু সংক্রমণের শীর্ষে থাকা ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় মানুষ দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বস্তুত এবারের ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ৯ মাসে ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে। এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বের কোনো দেশেই অতীতে ডেঙ্গুতে এত মৃত্যু হয়নি, যা এবার হয়েছে বাংলাদেশে। বিষয়টি উদ্বেগজনক। ডেঙ্গুতে শীর্ষস্থান লাভ কোনো ইতিবাচক তথ্য নয়। আগামীতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য এখন থেকেই এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির জন্য সবাইকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশের আবহাওয়া, তাপমাত্রা ও আর্দ্রতায় ডেঙ্গুর ধরন ও উপসর্গ বদলেছে। জটিল ডেঙ্গু রোগীদের মাল্টিপল অর্গান ফেইলিউর হচ্ছে। ফলে ৯০ শতাংশ রোগীর প্রাণ যাচ্ছে ডেঙ্গু শক সিনড্রোমে। দিন দিন এ পরিস্থিতির অবনতি হচ্ছে। ডেঙ্গুর বৈশিষ্ট্য বদলের কারণে ডায়াগনসিসের তাৎক্ষণিক ফলাফলে বিভ্রান্ত হচ্ছেন রোগী ও তার স্বজন-ডেঙ্গু টেস্টে নেগেটিভ ফল, উপসর্গও ডেঙ্গুর মতো নয়; কিন্তু হঠাৎ রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অনেক ক্ষেত্রে রোগী কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শরীরে রক্তের জলীয় অংশ কমে যাওয়ার ঘটনা ঘটছে। এতে রোগী শকে চলে যাচ্ছেন। কেন এমনটি হচ্ছে, তা নিয়ে বিস্তারিত গবেষণা হওয়া দরকার। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গুতে শক সিনড্রোমে চলে যাওয়া রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানো দরকার। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বস্তুত হাসপাতালে যেতে দেরি হওয়ার কারণেই অনেক ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণেও ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি মারা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ডেঙ্গু এনএস-১ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে সংক্রমিত হন, অনেক ক্ষেত্রেই তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আর সেরোটাইপ-২ সংক্রমণের ক্ষেত্রেও এনএস-১ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার আশঙ্কা বেশি। কাজেই ঝুঁকি এড়াতে ডেঙ্গুর সহায়ক পরীক্ষা হিসাবে সিবিসি, ডেঙ্গু এন্টিবডি, ডেঙ্গু পিসিআর ও অন্যান্য পরীক্ষাও করানো উচিত। যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে; সেহেতু পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।