শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির! – দৈনিক গণঅধিকার

শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৩ | ৮:৪২
আসন্ন দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশ ডে উদযাপনের নামে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল। জেলার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে লিখিতভাবে নিজের পরিচয় ও সিল-স্বাক্ষর দিয়ে এই টাকা দাবি করা হয়। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ওসির এমন কাণ্ডে জেলার সর্বত্র সমালোচনার ঝড় বইছে। একজন থানার ওসি এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা চাইতে পারেন কিনা জানতে চাইলে সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান শুক্রবার বলেন, ‘এভাবে টাকা চাওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি সত্য হলে ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক কামাল শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম (অ্যাডমিন), স্কয়ার ডেনিমস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে সহযোগিতা চেয়ে পৃথক তিনটি চিঠি লেখেন। ১০ অক্টোবর ওই চিঠিতে ওসির স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়, ‘শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশ ডে উপলক্ষ্যে প্রত্যেকের কাছে সাড়ে তিন লাখ টাকার হিসাব দেওয়া হয়। নাস্তা-পানীয় সরবরাহ করার বিষয় উল্লেখ করে পূজা ও কমিউনিটি পুলিশ ডে’র নামে টাকা চাওয়া হয়। তিনটি চিঠির ভাষা একই। চিঠিতে বলা হয়, ‘আগামী ১৪ অক্টোবর (আজ) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা কমিটির সভাপতি, সহসভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পূজা সংক্রান্ত উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাস্তা এবং আপ্যায়নের জন্য বর্ণিত মালামাল সরবরাহ করে পুলিশের সঙ্গে একাত্মতা পোষণ করার অনুরোধ করা হলো। চিঠিতে ওসি কামাল খাবারের ৬টি আইটেমের উল্লেখ করেন। পূজা উদযাপনের নামে কাচ্চি বিরিয়ানি, জিলাপি, মিষ্টি, দই, পানি, বিভিন্ন প্রকার ফলের খরচ বাবদ ১ লাখ টাকা এবং একই চিঠিতে আলাদাভাবে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের আড়াই লাখ টাকার ফিরিস্তি তুলে ধরা হয়। পুলিশিং ডে’র কথা উল্লেখ করে প্রত্যেক চিঠিতেই ৫শ লোকের সমাগমের কথা বলা হয়। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের আপ্যায়নে নানা ধরনের খাবারের আয়োজনের কথা বলেন। এই আইটেমে রাখা হয়, কাচ্চি বিরিয়ানি, কেক, মিষ্টি, পানি ও বিভিন্ন প্রকার ফল। কমিউনিটি পুলিশ ডে উপলক্ষ্যে ব্যানার, ফেস্টুন, মাইকিং, ফিল্ড ক্যাপও এই চাঁদার মধ্যে ধরা হয়। তিন ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, এর আগে এভাবে কোনো থানার ওসিকে চাঁদা বা সহযোগিতা চাইতে দেখিনি। শুনেছি তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে একই ধরনের চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে, ওসি যে সিল বানিয়েছেন সেখানে শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি উপস্থাপন করে নিজেকে জানান দেওয়ার চেষ্টা করেছেন। ওসির এমন কাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা উচিত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল প্রথমে অনেকটা রাগান্বিত হয়ে বলেন, কে দিয়েছে আপনাকে সেই চিঠি। নাম বলেন। এমন চিঠি দিতে পারেন কিনা প্রশ্ন করা হলে বলেন আমি চিঠি দিইনি। গলার স্বর নরম করে আবার বলেন, ভাই থানায় চা খেয়ে যাবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।