রক্তচাপ মাপতে যে নিয়মগুলো জানা দরকার – দৈনিক গণঅধিকার

রক্তচাপ মাপতে যে নিয়মগুলো জানা দরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৪ | ১১:১১
ডা. শরদিন্দু শেখর রায় তেমন উপসর্গ ছাড়াই দীর্ঘদিন কারও উচ্চ রক্তচাপ থাকতে পারে। নীরবে ক্ষতি করতে পারে হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক, রক্তনালি ও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর। উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) ঝুঁকিও বেশি। তাই উচ্চ রক্তচাপ থাকুক বা না থাকুক, আমাদের সঠিকভাবে নিয়মিত রক্তচাপ মাপতে হবে। হাসপাতাল, ক্লিনিক বা চেম্বারে সচরাচর যে ম্যানোমিটার দেখা যায়, সেটি ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। সে ক্ষেত্রে পদ্ধতিটি ভালো করে শিখে নেওয়া প্রয়োজন। বর্তমানে অটোমেটেড যন্ত্র পাওয়া যায়। বাড়িতে এটির ব্যবহার সহজ। তবে অটোমেটেড যন্ত্র নিখুঁত কি না, যাচাই করে নিতে হবে। সঠিকভাবে রক্তচাপ মাপা- মাপার আগে অন্তত আধা ঘণ্টা চা, কফি বা ধূমপান করা যাবে না। কমপক্ষে পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে নিতে হবে। মাপার সময় কথা না বলা ভালো। বাসায় মাপার ক্ষেত্রে চেয়ারে বসে মাপা ভালো। দুই পা মেঝেতে রেখে দুই হাত সামনের টেবিলে অথবা চেয়ারের হাতলে রাখুন। রক্তচাপ মাপার যন্ত্রের কাফ কনুইয়ের ভাঁজের কমপক্ষে এক ইঞ্চি ওপরে বাঁধবেন। ঢিলা করে বাঁধবেন না। স্টেথোস্কোপের ইয়ার পিস কানে লাগিয়ে ডায়াফ্রাম কনুইয়ের ভাঁজ থেকে একটু ওপরে স্থাপন করুন। কবজির সামান্য ওপরের ধমনি আঙুলে অনুভব করে (সাধারণত যেখানে নাড়ির গতি পরীক্ষা করা হয়) কাফটি ফুলানো শুরু করতে হবে এবং মিটারের দিকে খেয়াল রাখতে হবে। ফুলাতে ফুলাতে মিটারের যে দাগে গেলে আঙুলে ধমনির পালস্ আর অনুভূত হবে না, সেখান থেকে আরও ৩০ মিলিমিটার ওপরের দাগে মিটারের কাঁটা তুলতে হবে। তারপর ধীরে ধীরে এমনভাবে কাফের চাপ কমাতে হবে, যেন মিটারের কাঁটা প্রতি সেকেন্ডে ২ থেকে ৩ মিলিমিটারের বেশি না নামে। স্টেথোস্কোপে মনোযোগ দিয়ে শব্দ শুনতে হবে। যে দাগে প্রথম শব্দ শোনা যাবে, সে দাগই হলো সিস্টোলিক রক্তচাপের মাত্রা। আর যেখানে এসে শব্দ আর শোনা যাবে না, সেটি হলো ডায়াস্টোলিক রক্তচাপের মাত্রা। কখন বলি উচ্চ রক্তচাপ- স্বাভাবিক রক্তচাপ হলো ১২০/৮০ মিলিমিটার পারদের নিচে। রক্তচাপ ১৪০/৯০ মিলিমিটার পারদ বা এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে বিবেচনা করা যায়। এ দুটির মাঝামাঝি রক্তচাপ পাওয়া গেলে, একে প্রাক্‌-উচ্চ রক্তচাপ বলে। তবে রক্তচাপের মাত্রা বেশি পেলে উদ্বিগ্ন হবেন না। দুই মিনিট পর আবার মাপুন। পরপর অন্তত দুই দিন মেপে উচ্চ রক্তচাপ পেলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। প্রতিদিন বা বারবার রক্তচাপ মাপার দরকার নেই। তবে মাথাঘোরা, মাথাব্যথা, ঝাপসা দেখা, দম আটকে আসা ইত্যাদি সমস্যা হলে রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে হবে। লেখক : সহকারী অধ্যাপক, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ,আলোক হাসপাতাল লিমিটেড মিরপুর -৬ ঢাকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।