আর্জেন্টিনার দুই ম্যাচে কোপা আমেরিকার প্রস্তুতি – দৈনিক গণঅধিকার

আর্জেন্টিনার দুই ম্যাচে কোপা আমেরিকার প্রস্তুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ১২:০৪
বিশ্ব ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার বছরে তৃতীয় ট্রফি জয়ের মিশনে নামছে জুনে। এর আগে সবশেষ প্রস্তুতি তারা নেবে দুটি ম্যাচ খেলে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই দুটি ম্যাচের প্রতিপক্ষ কে, জানিয়ে দিয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এএফএ-এর তথ্য অনুসারে, লিওনেল মেসি ও তার সতীর্থরা ইকুয়েডরের সঙ্গে ৯ জুন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে শিকাগোর সোলজার ফিল্ডে। পাঁচ দিন পর ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার মুখোমুখি হবে ২০২১ সালের কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এই দুটি ম্যাচ খেলে কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। ২০ জুন আটলান্টায় তাদের প্রতিপক্ষ কানাডা। এছাড়া ‘এ’ গ্রুপে তারা খেলবে চিলি ও পেরুর বিপক্ষে। আগামী ১২ জুনের মধ্যে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে কোপায় খেলতে যাওয়া দলগুলোকে। ধারণা করা হচ্ছে, কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ খেলোয়াড়কে বাছাই করে লিওনেল স্কালোনি কোপা আমেরিকার দল সাজাবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।