যুক্তরাষ্ট্রের মাটিতেই রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

যুক্তরাষ্ট্রের মাটিতেই রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৪ | ১১:১৪
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই মূল টুর্নামেন্টের আগে কন্ডিশনের সম্পর্কে একটা ধারণা দেবে এই সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি আজ টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকলেও ম্যাচটি কেবল কন্ডিশনের খাতিরেই শান্তদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই তিন ম্যাচের সিরিজে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তদের। তবে যুক্তরাষ্ট্র বলে একেবারে ফেলে দেওয়ার মতো দল তা বলা যাবে না। একসময় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরে অ্যান্ডারসনও আছেন এই দলে। উপমহাদেশীয় মোনাঙ্ক প্যাটেল, আলি খানের মতো ক্রিকেটাররাও হুঙ্কার ছড়াতে পারেন! এই সিরিজকে ঘিরে স্বাগতিক যুক্তরাষ্ট্র রোমাঞ্চিত। দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে তারা। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে আয়োজকরা। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার। তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে দু’দিন বিশ্রামের পর রবিবার প্রথমদিনের মতো অনুশীলন করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। গত ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ। পৌঁছায় বাংলাদেশ সময় ১৭ মে শুক্রবার ভোরে। তিন ম্যাচের সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচে তারা মাঠে নামবে। ১ জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের লড়াই শুরুর আগে সবমিলিয়ে বাংলাদেশ নিজেদের প্রস্তুতির জন্য পাচ্ছে ৫টি ম্যাচ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।