চা খেলে মিলবে দারুণ ১০ উপকারিতা – দৈনিক গণঅধিকার

আন্তর্জাতিক চা দিবস

চা খেলে মিলবে দারুণ ১০ উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৪ | ৭:৪৫
মঙ্গলবার (২১ মে) আন্তর্জাতিক চা দিবস। সকালে ঘুম থেকে ওঠার পর এক মগ ধোয়া ওঠা চা ছাড়া অনেকের দিন শুরু হয় না। আবার দুপুরে কিংবা বিকেলে ক্লান্তি দূর করতে পারে এক কাপ গরম চা। চায়ের রয়েছে অনেক উপকারও। বিশেষ করে সবুজ চা ও কালো চা খেলে মিলবে নানা ধরনের পুষ্টিকর উপাদান। আমেরিকার ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের একটি গবেষণা বলছে, যারা একেবারেই চা খান না তাদের তুলনায় প্রতিদিন দুই বা তার বেশি কাপ চা যারা খান, তাদের মৃত্যুর ঝুঁকি ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কম। নিয়মিত চা খেলে কার্ডিওভাসকুলার রোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে। আমেরিকার ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের পাশাপাশি বিবিসি গুড ফুডের একটি রিপোর্টও বলছে চা খাওয়ার নানা উপকারিতার কথা। জেনে নিন বিস্তারিত। সব ধরনের চা প্রতিরক্ষামূলক উদ্ভিদ যৌগের একটি সমৃদ্ধ উৎস, যাকে পলিফেনল বলা হয়। পলিফেনল শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। গ্রিন টিতে থাকা ক্যাটেচিন এবং কালো চায়ের থেফ্লাভিন হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। চা রক্তনালীর কার্যকলাপ উন্নত করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। নাইট্রিক অক্সাইড নামক একটি যৌগ রয়েছে চায়ে, যা আমাদের রক্তনালীগুলোর ভেতরের পেশীগুলোকে শিথিল করতে সাহায্য করে ও রক্তকে আরও অবাধে প্রবাহিত হতে সাহায্য করে। কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত চা খেলে। হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে পলিফেনল উপাদানটি। এছাড়া উচ্চমাত্রার ক্যাটেচিন পাওয়া যায় গ্রিন টি-তে, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। চায়ে থাকা পলিফেনল ইনসুলিন নিঃসরণকে উদ্দীপিত করে কার্বোহাইড্রেটের প্রতি আমাদের শরীরের প্রতিক্রিয়া পরিচালনা করতে সহায়তা করে। গ্রিন টি এক্ষেত্রে সবচেয়ে কার্যকর। নিয়মিত চা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে বলে কিছু গবেষণা মত দেয়। চায়ের কিছু পলিফেনল শোষিত না হয়ে বৃহৎ অন্ত্রে চলে যায় যেখানে তারা অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়। এভাবে চা আমাদের উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়াগুলোর জন্য জ্বালানীর উৎস সরবরাহ করে। এতে অন্ত্রের কার্যকারিতা বাড়ে। নির্দিষ্ট ধরনের ক্যানসারের বিকাশকে ধীর করতে সাহায্য করে চায়ে থাকা পলিফেনল। মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে জুড়ি নেই এক কাপ চায়ের। ক্যাফেইনের পাশাপাশি অ্যামিনো অ্যাসিড মেলে এতে, যা আমাদের মস্তিষ্ককে শিথিল করে। গ্রিন টিতে থাকা থায়ামিন আমাদের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত গ্রিন টি খেলে আমাদের মনোযোগ বাড়ে। ব্ল্যাক টি খেলেও কর্মক্ষমতা বাড়ে ও স্মৃতিশক্তি উন্নত হয়। গ্রিন টি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। তথ্যসূত্র: বিবিসি গুড ফুড

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।