কলা সহজে কালচে হবে না যদি মানেন এই ৪ টিপস – দৈনিক গণঅধিকার

কলা সহজে কালচে হবে না যদি মানেন এই ৪ টিপস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৫৩
এক কাঁদি কলা কিনে এনে বাসায় রাখলেন, কিন্তু দিন দুয়েকের মধ্যেই দেখা গেল কালো হয়ে গেছে কলা। কলা দ্রুত এর সতেজতা হারিয়ে ফেলে ইথিলিন নামক একটি বায়বীয় হরমোনের কারণে। কলা যেন দ্রুত পেকে না যায় সেজন্য কিছু টিপস মেনে চলুন। ১। কলা ঝুলিয়ে রাখুন কলা ঝুলিয়ে রাখলে সহজে পাকে না। এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। গাছ থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কলা পাকতে শুরু করে গোড়া থেকে ইথিলিন গ্যাস নির্গত হওয়ার কারণে। একটি হুক থেকে কলা ঝুলিয়ে রাখলে এই গ্যাস ধীরে ধীরে বের হয়। ২। সবুজ কলা কিনুন একেবারে পাকা কলা না কিনে কিছুটা সবুজ রঙ আছে এমন কলা দেখে কিনুন। এতে বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন কলা। ৩। প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন গোড়া পাকা কলার উপরের অংশ পাতলা প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন। এতে কলা পেকে যাওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়। কাঁদিসহ মুড়ে না রেখে আলাদা করে তারপর রাখলে বেশিদিন ভালো থাকবে কলা। ৪। পাকা কলা ফ্রিজে রাখুন কলা সংরক্ষণের মূল নিয়মগুলোর মধ্যে একটি হচ্ছে ফ্রিজে সংরক্ষণ না করা। তবে কলা যদি পুরোপুরি পেকে যায় তাহলে সেগুলো ফ্রিজে রেখে দেওয়াই ভালো। সবুজ কলা বা পুরোপুরি পাকেনি এমন কলা রাখবেন না ফ্রিজে। তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।