বেনজীরের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে নতুন তারিখ দিলো দুদক – দৈনিক গণঅধিকার

বেনজীরের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে নতুন তারিখ দিলো দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৪ | ৯:৫৫
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৪ জুন সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আইনজীবীর মাধ্যমে আবেদনের পর রবিবার (৯ জুন) দুদকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়। এর আগে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন সময় দেয় দুদক। দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাবেক আইজিপিকে প্রথমে গত ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করলে তাকে ২৩ জুন সময় দেওয়া হয়। ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছিল তার স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে। রবিবার (৯ জুন) তারাও সময় চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করেছে। গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোক ও ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর গত ২৬ মে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের আরও ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব অবরুদ্ধ করা ছাড়াও ৬২৭ বিঘা স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে সেসব স্থাবর সম্পদ দেখভালের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রিসিভার নিয়োগ করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।