নিউজ ডেক্স
আরও খবর
গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ
গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা
পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল
রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন
আড়াইহাজারে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন
রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার
সাবেক সেনাপ্রধানের ২ ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি
সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার। তিনি জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থাটির একজন যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত কমিটি এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মা’র নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান।
আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডি’র তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেছিলেন বলে অভিযোগ ওঠেছে।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। এর আগে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির প্রধান ছিলেন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।