পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে : আইজিপি – দৈনিক গণঅধিকার

পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে : আইজিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ৮:০৭
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ফলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বুধবার (১২ জুন) সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, পুলিশকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরও পেশাদারত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এ বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। তিনি এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজারবাগে অনুষ্ঠিত কনফারেন্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের সার্বিক অপরাধ চিত্র সভায় উপস্থাপন করেন। সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, এপিবিএন'র অতিরিক্ত আইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, নৌ পুলিশের অতিরিক্ত আইজি আব্দুল আলীম মাহমুদ, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।