সাকিবকে ৩ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ তামিমের – দৈনিক গণঅধিকার

সাকিবকে ৩ নম্বরে ব্যাটিংয়ের পরামর্শ তামিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১০:৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়েছিলেন সাকিব আল হাসান। বাকি ম্যাচগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তিনি তেমন অবদান রাখতে না পারায় দলকে ভুগতে হচ্ছে বেশি। ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবের রান পাওয়া জরুরি। এজন্য তাকে ৩ নম্বরে ব্যাটিং করার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারত ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে বাংলাদেশি ওপেনার তামিম বলেছেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা খেলোয়াড়, সে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বড় খেলোয়াড়দের বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতে করে দেখিয়েছে। বছরের পর বছর সে এটা করে আসছে। তার যদি সময় দরকার হয়, তাহলে তাকে ওপরে ব্যাট করতে হবে। ফলে সে বেশি সময় এবং সুযোগ পাবে।’ তামিম আরও বলেছেন, 'বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করেছে। তাহলে কেন সাকিবকে ৩ বা ৪ নম্বরে খেলানো হবে না? যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে। কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইনআপকে কাউন্টার অ্যাটাক করার।' শুধু ব্যাটিংয়ে নয়, সাকিব বল হাতে ব্যর্থ হচ্ছেন। এখন পর্যন্ত একটি ম্যাচেই কেবল উইকেটের দেখা পেয়েছেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তো বলই করেননি। সবমিলে ১০.২ ওভার বল করে উইকেট নিয়েছেন দুটি। তামিম মনে করেন বল হাতেও সাকিবের অবদান রাখা উচিত, ‘আমার মনে হয় তার (সাকিবের) ৪ ওভার বল করা উচিত। হোক ডানহাতি ব্যাট করছে বা বাঁহাতি ব্যাট করছে। তার ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ পেস বোলিং ইউনিট ভালো করছে। কিন্তু সাকিব হচ্ছে দলের সেরা বোলার। ভারতের জন্য যে রান করছে সূর্যকুমার যাদব, আমি যদি ভুল না করে থাকি শেষ ২ বার যখন সাকিব তাকে বল করেছে দুইবারই তাকে আউট করেছে। তাকে ৪ ওভার বল করতেই হবে। কারণ সে দলের সেরা বোলার।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।