হাল্যান্ডের পেনাল্টি মিসে এভারটনের জয় – দৈনিক গণঅধিকার

হাল্যান্ডের পেনাল্টি মিসে এভারটনের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৫
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। এভারটনের সঙ্গে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। ইতিহাদ স্টেডিয়ামে এক সময়ের অপ্রতিরোধ্য সিটিকে এখন মুদ্রোর উল্টো পিঠও দেখতে হচ্ছে। সর্বশেষ ড্রয়ের ফলে এখন ১৩ ম্যাচে মাত্র একটি জয় সঙ্গী তাদের। ড্রয়ের পর টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে তারা। চারে থাকা নটিংহাম ফরেস্টের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে। শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে ১১ পয়েন্টে। সিটির সর্বশেষ জয় সেই ৪ ডিসেম্বর ফরেস্টের বিপক্ষে। অথচ তৃতীয় মিনিটেই দারুণ সূচনার ইঙ্গিত দিয়েছিল সিটি। গাভারদিওল হেড করেছিলেন ঠিকই, কিন্তু সেটি প্রতিহত হয় পোস্টে। তবে ১৪ মিনিটে কোনও ভুল হয়নি বের্নার্ডো সিলভার। জেরেমি ডকুর পাস থেকে জাল কাঁপান তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল। কিন্তু ফিল ফোডেনের পাস থেকে পাওয়া বল লক্ষ্যে রাখতে পারেননি সিলভা। বিপরীতে ৩৬ মিনিটে নিজেদের প্রথম স্পষ্ট সুযোগ থেকে গোল করে স্কোর ১-১ করে ছাড়ে এভারটন। গোল করেন ইলম্যান এনদিয়ায়ে। ৭ মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সিটির। দ্বিতীয়ার্ধে সাভিনহোকে ফেলে দিয়েছিলেন লেফট ব্যাক ভিতালি মাইকোলেনকো। দুর্ভাগ্য স্পট কিক পেয়েও সেটি লক্ষ্যে পাঠাতে পারেননি আর্লিং হাল্যান্ড। তার পর জয়ের জন্য চাপ তৈরি করলেও এভারটনের রক্ষণ ভাঙতে পারেনি সিটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।