অর্ধশত পেশাদার সাংবাদিকের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের উদ্বেগ ও নিন্দা – দৈনিক গণঅধিকার

অর্ধশত পেশাদার সাংবাদিকের সদস্যপদ স্থগিত করায় ডিইউজের উদ্বেগ ও নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪০
জাতীয় প্রেস ক্লাবের প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান। ডিইউজের নেতারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ৩ দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর আরও পাঁচজন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য। ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতারা বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনও সংগত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোনও ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে। ডিইউজের নেতারা অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।