যাকে পড়াতেন তাকে নিয়েই পালালেন শিক্ষক – দৈনিক গণঅধিকার

যাকে পড়াতেন তাকে নিয়েই পালালেন শিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিমের হাত ধরে পালিয়ে গেছে বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ওই উধাও হওয়া শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষকের সঙ্গে উধাও হওয়া ছাত্রী সাদিয়া কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ভাঙ্গা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত ২০ ফেব্রুয়ারি রাতে শিক্ষক ও ছাত্রী উধাও হলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী জানান, কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম ১০ বছর আগে বিদ্যালয়ে যোগদান করেন। ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে। দশম শ্রেণি থেকে শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রী কলেজে চলে গেলেও তাদের সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে জানাজানি হলে শিক্ষককে সতর্ক করা হয়। গত ২০ ফেব্রুয়ারি রাত থেকে তারা দুই জন উধাও হয়ে যান। বর্তমানে ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কয়েকবার সতর্ক ও নোটিশ করা হয়েছিল। এলাকাবাসী আরও জানান, আব্দুর রহিম বিবাহিত তার স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারপরও সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান আব্দুর রহিম। শিক্ষক-ছাত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজী জাফর উল্লাহর বাড়ির সঙ্গে এবং তাদের পরিবারের নামে স্কুলটি। তাই স্কুলের সম্মান ক্ষুণ্ণ হবে বলে এতদিন কেউ মুখ খোলেননি। এ বিষয়ে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান বলেন, মেয়েটি আমার স্কুলের ছাত্রী ছিল। বর্তমানে ভাঙ্গা মহিলা কলেজে পড়ে। আব্দুর রহিম নামের আমার একজন সহকারী শিক্ষকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিষয়টি জানাজানি হলে আমি তাকে নিষেধ করেছি। হঠাৎ গত ২০ ফেব্রুয়ারি ওই ছাত্রীর সঙ্গে শিক্ষক উধাও হয়ে যায়। স্কুলে অনুপস্থিত থাকায় তাকে নোটিশ করেছি। বৃহস্পতিবার সকালে আমার শিক্ষকদের সঙ্গে মিটিং করেছি এবং উধাও হওয়া শিক্ষক আব্দুর রহিমের বাবাকে ডেকে বলেছি, আপনার ছেলেকে রিজাইনপত্র দিতে বলেন। অন্যথায় তাকে বহিষ্কার করা হবে। শিক্ষককে ফোন করে বলেছি। আজ রিজাইনপত্র না পেলে তাকে আমরা মিটিং ডেকে বহিষ্কার করব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।