‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৫৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোদনাইল পানির কল এসিআই কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এ তথ্য জানান। গ্রেপ্তার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসাইন জানান, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসান। রাত ৮টার দিকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটিতে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন অবৈধভাবে রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করছিল। তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র নেই। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।