সয়াবিনের পর অস্থির হচ্ছে ছোলার বাজার – দৈনিক গণঅধিকার

সয়াবিনের পর অস্থির হচ্ছে ছোলার বাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ | ৫:০৭
সয়াবিন তেলের পর বাজারে ছোলার দামে অস্থিরতা দেখা দিয়েছে। রোজার আগে থেকে স্থিতিশীল থাকা এই পণ্যের দাম একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১৩০ টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে মোটা চাল, ময়দা, আদা, হলুদ, জিরা ও এলাচ বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপণ্যের বাজারে এসব পণ্য কিনতে ক্রেতার বেশি টাকা খরচ করতে হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা জানান, বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। আর পাড়া-মহল্লার দোকানে সর্বোচ্চ ১৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা একদিন আগেও ১০০-১২০ টাকায় বিক্রি হয়েছে। নয়াবাজারে ছোলা কিনতে আসা মো. আলী হোসেন বলেন, রোজার আগে ছোলা কিনেছিলাম। সেগুলো শেষ হওয়ায় আবার বাজারে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে বিক্রেতারা কেজিতে ১০ টাকা বেশি দাম চাইছে। নয়াবাজারের খুচরা বিক্রেতা মো. তুহিন বলেন, রোজার আগে পাইকারি বাজারে ছোলার দাম বাড়েনি। তাই খুচরা বাজারেও দাম স্থিতিশীল ছিল। বুধবার পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা বেড়েছে। যে কারণে খুচরা বাজারেও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে সাতদিনের ব্যবধানে মোটা চালের দাম আরেক দফা বেড়েছে। খুচরা বাজারে মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা, যা সাতদিন আগে ৫৫ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আর সরু চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭২-৮৫ টাকা। কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, রোজায় হঠাৎ মিল মালিকরা মোটা চালের দাম কেজিতে ৪ টাকা বাড়িয়েছে। যে কারণে পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়েছে। খুচরা পর্যায়ে দাম সমন্বয় করে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হয় ৫৫ টাকা। খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। পাশাপাশি প্রতি কেজি প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৭৫ টাকা, যা সাতদিন আগে ৭০ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬০ টাকা। খুচরা বাজারে দেশি হলুদ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০০ টাকা, যা সাতদিন আগেও ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪২০ টাকা, যা সাতদিন আগে ৩০০ টাকা ছিল। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা, যা সাতদিন আগেও ১৫০ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ টাকা, যা আগে ২০০ টাকা ছিল। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭৮০ টাকা। চারদিন আগে বিক্রি হয়েছে ৭৫০ টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে ৫৫০০ টাকা, যা সাতদিন আগেও ৫ হাজার টাকা ছিল। কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি তেজপাতা বিক্রি হচ্ছে ২৪০ টাকা। এদিন খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বোচ্চ ২১০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৮০-৫৮০ টাকা। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা। সঙ্গে খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২৫০ টাকা। শ্যামপুর জুরাইন বাজারে জরিমানা : শ্যামপুর (ঢাকা) প্রতিনিধি জানান, রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার অভিযান চালিয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেটে জরিমানা : সিলেট ব্যুরো জানায়, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা, মালিকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সিলেট বিসিক শিল্পনগরী, খাদিম নগর এলাকায় এ অভিযান চালানো হয়। ‘আরবি এডিবল ফ্রড প্রোডাক্ট’ প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালিক বদরুল ইসলামসহ দুজনকে গ্রেফতার করা হয়। বদরুল সিলেটের মিরাবাজার আটপাড়া এলাকার বাসিন্দা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।