দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:১০ অপরাহ্ণ
ইয়াসিন রহমান , দৈনিক গণঅধিকার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম-এর নেতৃত্বে বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্পের টহল দল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ এলাকার সীমান্ত সংলগ্ন পোল্ট্রির মোড় চরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ১টি, বিদেশি পিস্তলের ম্যাগাজিন ১টি, বিদেশি পিস্তলের গুলি ৩ রাউন্ড, দেশীয় সুটার গান ১টি, রড রামদা ২টি, ছোট রামদা ৫টি, হাসুয়া ৫টি, চাপাতি ১টি ও ছুরি ১ টি। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
