কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:২০ পূর্বাহ্ণ
তানভীর লিটন , দৈনিক গণঅধিকার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় ৪ লক্ষ স্বাস্থ্য সেবা গ্রহীতাদের কয়েক বছরের ভোগান্তির অবসান ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন মেডিকেল অফিসার যোগদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামীমা আক্তার তার কার্যালয়ে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
৫০ শয্যা বিশিষ্ট কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) থেকে সদ্য যোগদান করা মেডিকেল অফিসারদের মধ্যে ১ জন ডেন্টাল সার্জন ও ৭ জন সহকারী সার্জন ডাক্তার রয়েছেন।
এই তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শামীমা আক্তার বলেন, মাত্র ২ থেকে ৩ জন ডাক্তার নিয়ে কয়েকবছর
চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। চরম জনবল সংকটে থাকায় সেবাদান ব্যাহত হতো,আজ নতুন ৮ চিকিৎসকসহ এখন ১২ জন চিকিৎসক হলো,আশা করছি পরিপূর্ণ সেবা প্রদানে আর কোন বেগ পহাতে হবে না।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, প্রতিদিন আউটডোরে প্রায় ৩০০ এর অধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু জনবল সংকটের কারণে এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে এতোদিন হিমশিম খেত হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ৮ চিকিৎসক যোগদানে সেবার গতি অন্যমাত্রায় যাবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।
