অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সজল – দৈনিক গণঅধিকার

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সজল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৩ | ৫:২২
বিয়ে নিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা আবদুন নূর সজল। তার সমসাময়িক প্রায় সবাই বিয়ে করলেও তার করা হয়নি। এবার সজল নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন। এই অভিনেতা বলেন, মা-বাবা চান আমি বিয়ে করি। এখন তাদের ওপরই সব ছেড়ে দিয়েছি। পরিবারের লোকজনই বিয়ের সব ব্যবস্থা করছেন। হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কবে বিয়ে করছেন জানতে চাইলে সজল বলেন, কবে বিয়ে করছি, দিনক্ষণ নির্ধারিত হয়নি। এখনই বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, ইনশাআল্লাহ এ বছরেই বিয়ে করব। এর আগেও সজল বিয়ের কথা জানিয়েছিলেন। তখনো করোনাভাইরাস থাকায় বিয়ে করেননি। তখন পাত্রীর বিষয়ে তিনি বলেছিলেন, যার সঙ্গে বিয়ে হবে, তিনি এ মিডিয়া জগতের না-ও হতে পারেন। ওই সময় তিনি যদি মিডিয়ার না হন, তাহলে তার মতোই তাকে থাকতে দেওয়া উচিত। তবে কাকে বিয়ে করছি, এখনই সেটা বলতে চাই না। সজল বর্তমানে ঈদের কাজ নিয়েই ব্যস্ত। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার ‘জ্বীন’ সিনেমা। সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের