তৌফিক হাসান তানজীম
আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু
জাপান সরকারের সহযোগিতায় কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে শহরের পালপাড়া এলাকায় এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সারাদেশেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্বেগজনক। সেখানে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশের উদ্যোগ উল্লেখযোগ্য। এখানে কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলার মেডিকেল বর্জ্য এনে প্রসেস করা হবে। কিছু বর্জ্য রিসাইকেল করা হবে। কিছু বর্জ্য পুরোপুরি ভ্যানিশ করে দেওয়া হবে। জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো বলেন, জাপান মেট্রোরেল, সমুদ্রবন্দরসহ অনেক প্রকল্পের উন্নয়ন সহযোগী। এরই ধারাবাহিকতায় পরিবেশের জন্য ভয়ংকর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায়ও জাপান বাংলাদেশের পাশে থাকবে। কুষ্টিয়া পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এর মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেলাম আমরা। কিন্তু এখানেই শেষ নয়, এই কাজে নগরবাসীর সহযোগিতাও জরুরি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।