অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান – দৈনিক গণঅধিকার

🇧🇩 নোয়াখালী প্রতিনিধি: গিয়াসউদ্দিন রনি
প্রকাশিতঃ ১৩ জুন, ২০২৩
সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ

অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান

মৃত্যুর হাত থেকে মা ফিরলেও ফেরা হলো না সন্তানের

🇧🇩 নোয়াখালী প্রতিনিধি: গিয়াসউদ্দিন রনি
আপডেটঃ ১৩ জুন, ২০২৩ | ৯:১৯
নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় বিষপানে গুরুত্বর অসুস্থ কোহিনুর বেগম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন,প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে অভাবের তাড়নায় থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে। এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে। নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরও বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫