আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬
৬:২৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৬:২৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর, মধ্যর চর ও কদমীর চর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান শেষে খালিয়ার চর এলাকার জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অভিযানে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি ৯ এমএম পিস্তল, দুটি পিস্তল ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি পিস্তল কভার ও পাঁচটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, একটি মোবাইল ফোন এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে টেটা, রামদা ও বড় ছোরা রয়েছে।
অভিযানকালে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন খালিয়ারচর এলাকার বাসিন্দা মোঃ স্বপন (৪৫), পিতা মৃত হযরত আলী; মোঃ পারভেজ (১৮), পিতা মোঃ কালাই মিয়া; আব্দুল মতিন (৫০), পিতা মৃত শামছুল হক; মোঃ জাকির (২৮), পিতা মৃত এরশাদ এবং কালাপাহাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ রেন্টু মিয়া (৫১), পিতা মৃত শুক্কুর আলী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গত বছরের ৯ আগস্ট থেকে আড়াইহাজারে মোতায়েন রয়েছে ৯ পদাতিক ডিভিশনের অধীন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি। মোতায়েনের পর থেকে ইউনিটটি নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন, পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম চালিয়ে আসছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, কালাপাহাড়িয়া ইউনিয়নের চরাঞ্চল চারদিক নদী দিয়ে বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে সংবেদনশীল এবং দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক মজুত থাকার তথ্য পাওয়া যায়। এর পরই সন্দেহভাজনদের পালানোর সুযোগ না দিতে ভোরে একযোগে কর্ডন ও সার্চ অপারেশন শুরু করা হয়।
অভিযানে সেনাবাহিনীর ১৪০ জন সদস্যের সঙ্গে ১০ জন পুলিশ সদস্য অংশ নেন। প্রবেশ ও বহির্গমন পথ, নদীপথ এবং বসতিপূর্ণ এলাকায় পৃথক দল মোতায়েন করে সন্দেহভাজন বাড়িঘর ও সম্ভাব্য গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়।
প্রেস ব্রিফিংয়ে ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের বলেন, এই অভিযানের ফলে চরাঞ্চলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে যৌথবাহিনী আশাবাদী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।