অশ্রুঝরা আগস্ট শোক নয় প্রতিরোধের চেতনা পনেরোই আগস্ট – দৈনিক গণঅধিকার

অশ্রুঝরা আগস্ট শোক নয় প্রতিরোধের চেতনা পনেরোই আগস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৩ | ৮:৩৯
আগস্ট আমাদের শোক ও শক্তির মাস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের জন্য শুধু একটি স্বাধীন সার্বভৌম দেশই প্রতিষ্ঠা করে যাননি, তিনি আমাদের জন্য একটি স্বপ্নের গন্তব্য, স্বপ্নের দিগন্ত উন্মোচন করে গিয়েছেন। আজ পৃথিবীব্যাপী বাঙালি জাতিসত্তার যে প্রতিষ্ঠা, তা তারই অবদান। একটি বিলুপ্তপ্রায় জাতিসত্তাকে তিনি বিশ্বসভায় গৌরবের আসনে আসীন করেছেন। জাতি যাকে হৃদয়ের গহিন থেকে ‘বঙ্গবন্ধু’ নামে ভালোবাসায় সিক্ত করেছিল-বিশ্ব তাকে জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত করে বিশ্বশান্তির দূতরূপে বরণ করেছিল। বিশ্বের মুক্তিকামী মানুষের নেতারা, মুক্তিকামী মানুষেরা তাকে আজ ‘বিশ্ববন্ধু’র মর্যাদায় আসীন করেছে। আগস্ট আমাদের শোকের মাস, কতিপয় বিভ্রান্ত অর্বাচীন যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছিল, ভেবছিল তারা রুদ্ধ করে দেবে বাঙালির অগ্রযাত্রা। তাদের সে ভাবনা দুরাশায় পরিণত হয়েছে। কেননা এ জাতি শোককে শক্তিতে রূপান্তরিত করেছে। তাই পনেরোই আগস্ট আমাদের শক্তির উৎস। পনেরোই আগস্ট আমাদের আত্মোপলব্ধির দিন-আমাদের ভালো-মন্দ চেনার দিন। আমাদের আলো-অন্ধকার উপলব্ধির দিন। অর্বাচীন খুনিরা নৃশংসতায় যে অন্ধকার রচনা করতে চেয়েছে, তারা নিজেরাই হারিয়ে গেছে সেই অমানিশার অন্ধকারে। আর যিনি তার সমগ্র অস্তিত্বে তার জাতিকে ধারণ করতেন, তিনি রক্তের সমুদ্র থেকে ‘পারিজাত’ হয়ে জন্ম নিয়েছেন-প্রতিশোধের নয়, প্রতিরোধের প্রতীকরূপে। ঠিক এখানেই বাঙালি জাতির শক্তি। প্রতিরোধের শক্তি-মানবতার বিরোধী সব যুদ্ধ, হানাহানি, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা জাগাতে বিশ্বব্যাপী বাঙালি জাতিসত্তার মিশন। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নেতা নন, তিনি শান্তিপূর্ণ বিশ্ব বিনির্মাণের স্বপ্নদ্রষ্টাদেরও একজন। পনেরোই আগস্ট আমাদের শেখায় মুক্তিকামী মানুষের মৃত্যু নেই। বঙ্গবন্ধু এক মৃত্যুহীন প্রাণ। যে প্রাণ তার জাতিকে সব সময় অনুপ্রেরণা জোগায় এগিয়ে চলার-শাশ্বত কল্যাণের অভিমুখে। আমাদের তরুণ প্রজন্ম এই মহান নেতা সম্পর্কে যত জানবে, ততই তারা নিজেরাই সমৃদ্ধ হবে। কেননা মাতৃভাষার জন্য আমাদের লড়াই, মাতৃভূমির জন্য আমাদের মুক্তিযুদ্ধ আর মুক্তিকামী মানুষের অসমাপ্ত মুক্তির লড়াই শেষ করার দায়িত্ব রয়েছে তাদেরও। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তিনি স্বাধীনতা এনে দিয়ে গেছেন-মুক্তির সংগ্রাম এখনো চলমান-সেই সংগ্রামের ১৫ আগস্ট তাই শোক নয়, আমাদের শক্তির উৎস, বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেতনার অনিঃশেষ উৎস। অনুলিখন : শুচি সৈয়দ

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার