অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক – দৈনিক গণঅধিকার

অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:১০
১৪২ রানে সেনা কল্যাণ সংস্থাকে হারিয়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। দ্বিতীয় ও চতুর্থ ওভারে দুই উইকেট হারালেও ব্র্যাক ব্যাংককে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এহসান বণিক। ৮৫ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এ ওপেনার। ১২ বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে সমৃদ্ধ ছিল ইনিংসটি। শাহরিয়ার ইসলামের ৪৯ বলে ৭৩ রানের ইনিংস ব্র্যাক ব্যাংককে বিশাল সংগ্রহ করতে সহায়তা করেছে। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সমৃদ্ধ ছিল এ ইনিংস। শেষ দিকে তৌহিদুল ইসলাম ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষ ৯ বলে ২৩ রান করে ইনিংস ব্র্যাক ব্যাংকের সংগ্রহকে ৩০০ রানের ওপরে নিয়ে যান। জবাবে ১৫৯ রানে গুটিয়ে যায় সেনা কল্যাণ সংস্থার ইনিংস। ওয়ালিউজ্জামান নয়ন সর্বোচ্চ ৪৭ রান করেন। মারুফ হোসেনের ব্যাট থেকে আসে ৪৪ রান। বারিউল মুসাব্বির প্রীতম করেছেন ৩৫ রান। ব্র্যাক ব্যাংকের শেখ আবু সাঈদ ৩২ রানে চার উইকেট নিয়েছেন। এহসান বণিক ম্যাচসেরার স্বীকৃতি পান। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রিন কেয়ার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) আলাউদ্দিন, করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) ইমরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।