আইপিএলের শুরুতে সাকিব-লিটনকে ছাড়তে চায় না বিসিবি – দৈনিক গণঅধিকার

আইপিএলের শুরুতে সাকিব-লিটনকে ছাড়তে চায় না বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ১০:১৮
চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বাংলাদেশ থেকে খেলবেন তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবারের আসরে নাম রয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসের। শুরু থেকে মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা থাকলেও, আয়ারল্যান্ড টেস্ট না খেলে আইপিএলে যেতে পারবেন না সাকিব-লিটন। সাকিব-লিটনরা নিলামে দল পাওয়ার পরে কিংবা তারও আগে আইপিএলের প্রসঙ্গে বেশ কয়েকবার বিসিবি সভাপতি বলেছেন, জাতীয় দলের খেলার সময় কোনো ক্রিকেটারকে ছুটি দেবেন না তারা। বাংলাদেশের সিরিজ শেষ করে তবেই যেতে হবে আইপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলে যাওয়ার কোন সুযোগ দেখেন না তিনি। পাপন বলেন, 'দেখেন আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখনো এভেইলেবল। আমরা ওদেরকে (সময়সীমা) দিয়ে দিয়েছি। সেটি জেনেই আইপিএলে ওদেরকে নিলামে নিয়েছে। খুবই সাধারণ ব্যাপার। এরপর আর কোন কিছু...যদি চেঞ্জ হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোন চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।' বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, 'আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।' ফলে সাকিব ও লিটন ২৪ দিনের জন্য এনওসি পাচ্ছেন। মোস্তাফিজ পাচ্ছেন ৮ দিন বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে থাকবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, 'না থাকার আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে-চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকতো। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।