আগামী মাস থেকে মাঠে নামব: শামীম ওসমান – দৈনিক গণঅধিকার

আগামী মাস থেকে মাঠে নামব: শামীম ওসমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৩ | ৫:০৪
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দল ক্ষমতায় আর আপনি এলাকায় দাপট দেখাবেন, মানুষের কষ্টের টাকায় বাড়ি করবে আর রড সিমেন্ট আপনার কাছ থেকে নিতে হবে- এসব ভুলে যান। অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে এসে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেন। সেই ছবি নিজ অফিসে টাঙিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করেন, অত্যাচার করেন, ভূমিদস্যুতা করেন কিংবা মাদক ব্যবসার নেতৃত্ব দেন। আমি প্রতিটি এলাকায় স্পাই (গোয়েন্দা) লাগিয়েছি। সুযোগ দিলাম নিজেদের সংশোধন করেন, আর তা না করলে প্রত্যাহার করে জনসম্মুখে বেইজ্জত করা হবে। রোববার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলার কুতুবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেড় হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার তুলে দেন তিনি। শামীম ওসমান বলেন, আমি আল্লাহর কাছে শপথ করেছি- আমার উদ্দেশ্য এখন শান্তি কায়েম করা। আমি আমার নির্বাচনি এলাকায় খবর নিয়েছি, এখানে প্রচুর রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ হয়েছে। মানুষ এখন আর উন্নয়ন চায় না। তারা চান শান্তিতে বসবাস করতে। এ অঞ্চল শিল্পাঞ্চল হওয়ায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে বাড়িঘর করছেন। তিনি আরও বলেন, কেউ পাঁচ শতাংশ জায়গা কিনে বাড়িঘর করতে গেলে অনেকেই গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভূমিদস্যুতার চেষ্টা করেন। অনেকে বলেন- আমার থেকে রড-সিমেন্ট নিতে হবে। মানুষের ওপর জুলুম করা যাবে না। আমি স্পাই (গুপ্তচর) লাগিয়েছি। আমার কাছে সব খবর আছে। যারা দলীয় পরিচয়ে এসব করে বেড়ান, তাদের সুযোগ দিলাম। নিজেকে সংশোধন করুন, না হলে এই এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে আপনাদের বিতাড়িত করা হবে। জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ করে তিনি বলেন, একজন আছেন যিনি জেলা বিএনপির সভাপতি হয়েছেন। তিনি একবার করেন আওয়ামী লীগ, একবার করেন বিএনপি, আরেকবার করেন জাতীয় পার্টি। মোট পাঁচবার তিনি দল পরিবর্তন করেছেন। রাজনৈতিকভাবে একটি কথা আছে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট।’ আসলে এরা হলো ঠিক তাই। তারা রাজনীতি করেন নিজের স্বার্থ চরিতার্থ করতে। যারা দলীয় পরিচয়ে অপকর্ম করতে চান তারা এসব নেতাদের সঙ্গে যোগ দেন। আমার আপত্তি নাই। তবে আমার এলাকায় এসব অপকর্ম করলে আমি প্রতিহত করব। তিনি স্থানীয় মুরব্বিদের উদ্দেশে বলেন, একদিন সবাই চলে যাব। তাই আমি বা আমরা আমার এলাকার পরিবেশের উন্নয়নে কী করলাম তা নিয়ে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। আমি আগামী মাস থেকে মাঠে নামব। আপনারা আমার পেছনে থেকে সাপোর্ট দেবেন। সমাজ থেকে মাদক-সন্ত্রাস, ভূমিদস্যুতা ও ইভটিজিং রোধে যা যা করণীয় সব উদ্যোগ নেওয়া হবে। কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের নেতা চন্দন শীল। এ সময় আরও উপস্থিত ছিলেন- শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।