আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ভারত-পাকিস্তানেও কম্পন – দৈনিক গণঅধিকার

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ভারত-পাকিস্তানেও কম্পন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৩ | ৭:০৫
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স মঙ্গলবার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আফগানিস্তানের ফায়জাবাদের ১৩৩ কিলোমিটার দক্ষিণপূর্ব এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ভারতের হরিয়ানা, পাঞ্জাব ও বিভিন্ন জায়গায় রাতে ভূকম্পন অনুভব করে লোকজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন অনেকে। লোকজনের মাঝে আতঙ্ক দেখা দেয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির কিছু এলাকায়। তবে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ভূকম্পনের ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল