আবারও ৪ টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের – দৈনিক গণঅধিকার

আবারও ৪ টি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৮:৪১
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৪ টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। সোমবার (১ জুলাই) লোহিত, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এসব জাহাজকে লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তারা। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিককে প্রথম লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি আরও জানান, লোহিত সাগরে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলায় একটি মার্কিন তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সকে লক্ষ্যবস্তু করা হয়। তৃতীয় হামলায় ভারত মহাসাগরে যুক্তরাজ্যের একটি অবতরণকারী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়। আর চতুর্থ হামলাটি চালানো হয় ভূমধ্যসাগরে ‘লাকি সেইলর’ নামক একটি জাহাজে। অবিলম্বে হুথিদের এই হালার দাবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। (সূত্র : রয়টার্স)

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন