আমরা দুজনে একে-অপরের খুব কাছের: জাহ্নবী – দৈনিক গণঅধিকার

আমরা দুজনে একে-অপরের খুব কাছের: জাহ্নবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ৩:৫২
এভাবে, এতো খোলাখুলি আগে কখনও বলেননি। যদিও জাহ্নবী কাপুরের প্রেমগল্প প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে বলিউড পাড়ায়। তিনি নিজেও সোশ্যাল হ্যান্ডেলে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সরাসরি বিষয়টি নিয়ে কখনও কথা বলেননি। এবার আর রাখঢাক রাখলেন না জাহ্নবী। প্রিয় মানুষটিকে নিয়ে তার অনুভূতি কেমন, সাফ জানিয়ে দিলেন। তার আগে বলে নেওয়া দরকার, জাহ্নবীর প্রেমিকের নাম শিখর পাহাড়িয়া। কৈশোর থেকেই তাদের মধ্যে সম্পর্ক। মাঝে সহ-অভিনেতার সঙ্গে জড়িয়েছিল জাহ্নবীর নাম। তবে শেষমেশ শিখরের কাছেই ফিরেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখর সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জাহ্নবী বলেন, ‘আমার যখন ১৫-১৬ বছর বয়স, তখন থেকে ও আমার জীবনে রয়েছে। আমার স্বপ্নগুলোকে ও নিজের করে নিয়েছে। আবার ওর স্বপ্নগুলোও আমি আপন করে নিয়েছি। আমরা একে-অপরের খুব কাছের। আমরা একে অপরের সাপোর্ট সিস্টেমের মতো; যেন একজন আরেকজনকে বড় করে তুলছি।’ এর আগে করন জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ শিখরের নাম উল্লেখ করেছিলেন জাহ্নবী। এছাড়া প্রায়শই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে শিখরের সঙ্গে দেখা যায় তাকে। শুধু তাই নয়, গেলো বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য চালাচালিতে শিখর পাহাড়িয়ার উদ্দেশে জাহ্নবী বলেছিলেন, ‘আমি পুরোটাই তোমার’। সেটা দেখেই তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হয় নেটিজেনরা। এদিকে জাহ্নবী বর্তমানে ব্যস্ত আছেন নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারণায়। এটি আগামী ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে। স্মরণ শর্মা নির্মিত ছবিটিতে তার সঙ্গে আছেন রাজকুমার রাও। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন