আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে: নোরা – দৈনিক গণঅধিকার

আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে: নোরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১০:২৯
২০২১ সালে শুরু হওয়া কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং ও চাঁদাবাজির মামলায় ফেঁসে রয়েছেন বলিউডের দুই সুন্দরী নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজ। নোরার অভিযোগ, তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও জ্যাকলিন মিথ্যা তথ্য বর্ণনা করেছেন। এজন্য তিনি সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কপিল গোপ্তার সামনে তিনি তার বক্তব্য পেশ করেন। নোরা আদালতে জ্যাকুলিন এবং বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এ সময় তিনি বলেছেন, মিডিয়া আমাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করেছে। খবর এনডিটিভির। পাতিয়ালা হাউস কোর্টে হাজির হয়ে ফাতেহি বলেন, এ মানহানির মামলাটি জ্যাকলিন ফার্নান্দেজ, অন্যান্য বিভিন্ন চ্যানেল এবং প্রকাশনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, যারা মিথ্যা বর্ণনার মাধ্যমে জনসাধারণের চোখে আমার খ্যাতি নষ্ট করেছে। তারা আমাকে ‘স্বর্ণ খননকারী’ বলে উল্লেখ করেছেন; অভিযোগ করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।’ এই অভিনেত্রী বলেন, মিথ্যা তথ্য প্রচারে আমার আর্থিক এবং খ্যাতির ক্ষতির কারণ হয়েছে। সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি আর্থিক জালিয়াতির যে অভিযোগ রয়েছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি মনে করি, মিডিয়া আমাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করেছে এবং আমি একজন বহিরাগত তাই একটি সফট টার্গেট হিসেবে নেওয়া হয়েছে। জ্যাকলিনও আমাকে এ মামলার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। আর জ্যাকলিন আমার বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্র করেছেন। আমি আমার ক্যারিয়ারের সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাই। সোমবার অভিনেত্রীর বয়ান রেকর্ডের পর তাকে আগামী সেপ্টেম্বরে আবারো ডাকা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার