আমি নান্নু ভাইকে প্রশ্ন করব না যে, কেন রিয়াদ বাদ পড়ল: সুজন – দৈনিক গণঅধিকার

আমি নান্নু ভাইকে প্রশ্ন করব না যে, কেন রিয়াদ বাদ পড়ল: সুজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ৫:১০
এশিয়া কাপের ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। ৩৭ বছর বয়সি অভিজ্ঞ এই ক্রিকেটারের দলে সুযোগ না পাওয়ায় হতাশ ভক্ত-সমর্থকরা। এবার রিয়াদ ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেছেন বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার মিরপুর শেরেংবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সমসাময়িক ক্রিকেটের নানা ইস্যু নিয়ে কথা বলেন এ সাবেক ক্রিকেটার। খালেদ মাহমুদ বলেন, দলে আসতে হলে মাহমুদউল্লাহ পারফর্ম করার কোনো বিকল্প নেই। রিয়াদের এশিয়া কাপের দলে না থাকার প্রসঙ্গে সুজন বলেন, একজন প্লেয়ার তার নিজস্ব ক্রিকেট মেধা দিয়ে পারফর্ম করবে। আর একটা সিলেকশন প্যানেল আছে, যারা সেই মেধার মূল্যায়ন করে দল বাছাই করে। আর রাজ্জাক, নান্নু ও বাশাররা তো আর রিয়াদের শত্রু না, যে তাকে ইচ্ছে করে দল থেকে বাদ দেবে। রাজ্জাক আর রিয়াদ তো একটা সময় একসঙ্গে খেলেছেও। সুজন আরও বলেন, নির্বাচকরা তো অনেক পরিকল্পনা করেন, সব তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি তো আর নান্নু ভাইকে প্রশ্ন করব না যে, আপনি কেন রিয়াদকে বাদ দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা একটা সময় সবাইকে বিদায় নিতে হবে। জানি না, এখনকার ক্রিকেটাররা কেন নিজের জায়গা ছাড়তে চান না। আপনাকে জানতে হবে, কখন বিদায় বলা উচিত। এটা একান্তই তাদের ব্যাপার, তারা কখন বিদায় নিতে চায়।’ নতুন খেলোয়াড়দের সুযোগ প্রসঙ্গে সুজন বলেন, আমাদের ক্রিকেটে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদদের অবদান অনেক। তবে আমাদের আগামীর কথা চিন্তা করে কিছু প্লেয়ারও তৈরি করতে হবে। আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। রিয়াদের ওপর আমার বিশ্বাস আছে, সে নিজেকে প্রমাণ করেই ফিরবে। একটা সময় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে নিয়মিত ছিলেন খালেদ মাহমুদ সুজন। ছিলেন দলের ম্যানেজারও। তবে গত কয়েক মাস ধরেই তিনি দলের সঙ্গে ড্রেসিং রুমে নেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার