আম্বানির ছেলের বিয়ের জন্য পুরো শহর বুকিংয়ে ক্ষুব্ধ ইতালীয়রা – দৈনিক গণঅধিকার

আম্বানির ছেলের বিয়ের জন্য পুরো শহর বুকিংয়ে ক্ষুব্ধ ইতালীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ২:২১
বিয়ের অনুষ্ঠানের জন্য বিলিয়ন ডলারের মালিকেরা সাধারণত কোনো চিত্তাকর্ষক গন্তব্যের ফাইভ স্টার রিসোর্ট ভাড়া করেন। তবে ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য ইতালির আস্ত এক শহরই বুকিং করেছিলেন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পোর্টোফিনোতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে আমন্ত্রণ জানানো হয় ৮০০ অতিথিকে। গত ২৯,৩০ ও ৩১ মে—এই তিন দিন ধরে তাঁরা বিয়ের বিভিন্ন পর্বে অংশ নেন। তবে এই বিয়ের অতিথিদের বিলাসিতা উপভোগ করার সময় স্থানীয় এবং পর্যটকদের শহরের প্রধান আকর্ষণগুলো প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষও প্রকাশ করেছেন। এক সময় ছিলেন আম্বানি-আদানির চেয়েও ধনী, এখন থাকেন ভাড়া বাসায়এক সময় ছিলেন আম্বানি-আদানির চেয়েও ধনী, এখন থাকেন ভাড়া বাসায় স্থানীয় একজন ট্যুর গাইড বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘পোর্টোফিনোতে স্থানীয় ট্যুর গাইড হিসাবে, একটি ব্যক্তিগত ইভেন্টের জন্য আমাদের শহরকে অবরুদ্ধ দেখা হতাশাজনক। আমাদের জীবিকা পর্যটনের ওপর নির্ভর করে এবং এই সপ্তাহান্তে এটি একটি বিশাল ধাক্কা ছিল।’ জানা গেছে, ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা সমুদ্রবিহারে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘জীবন একটা যাত্রা’। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে শুরু হয় আয়োজন। পরদিন ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ মুডে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। তবে বিয়ের এই অনুষ্ঠানটির যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে। মুকেশ আম্বানি সপরিবারে থাকেন ১৫০০০ কোটি রুপির এই অট্টালিকায়মুকেশ আম্বানি সপরিবারে থাকেন ১৫০০০ কোটি রুপির এই অট্টালিকায় জেফ বেজোস থেকে শুরু করে এই আয়োজনে উপস্থিত ছিলেন বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাঁদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ ও তাঁদের দুই পুত্র, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাঁদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।