আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, মূল পরিকল্পনাকারী গ্রেফতার – দৈনিক গণঅধিকার

আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৫:৪২
ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় নতুন করে আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। পুলিশ জানিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডাকাতির ঘটনায় ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হারুন অর রশীদ জানান, গ্রেফতার তিনজনের মধ্যে আকাশ নামে একজনকে কিছুক্ষণ আগে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি হারুন। ডিবি প্রধান বলেন, আকাশ টাকা লুটের মূল পরিকল্পনাকারীদের একজন। গতকাল ঢাকার বনানীর কড়াইল বস্তি থেকে হৃদয় নামে একজনকে গ্রেফতারের পর ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে নেত্রকোণা থেকে গ্রেফতার করা হয় নীরব নামে একজনকে গ্রেফতারের পর তার কাছ থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে সব মিলে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকা উদ্ধার করা হয়েছে ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা। এ ঘটনার আরও একজন পরিকল্পনাকারী হলেন সোহেল রানা। তাকে গ্রেফতার করা না গেলেও তিনি ডিবির জালে আছেন। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গত বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। হারুন জানান, এ ঘটনায় ডিবি ১১ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় গোয়েন্দা মিরপুর বিভাগ গত ১২ মার্চ পর্যন্ত ২ কোটি ৫৪ লাখ টাকা উদ্ধার করে ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ঘটনার বাস্তবায়নে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রুপ ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল। কেউ ছিল পরিকল্পনাকারী, কেউ মোবাইল ও সিম সংগ্রহকারী, কেউ শুধুমাত্র ঘটনার সময় ভাড়াটে হিসেবে কাজ করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল